Projonmo
ছদ্মবেশী হৃদয়

ছদ্মবেশী হৃদয়

Undercovered Heart

১,৩০৪ ভিউ

মেরি। মাদকবিরোধী বিভাগের এক নিবেদিত অফিসার। তার জীবন ওলটপালট হয়ে যায়, যখন তার পার্টনারকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু খুনটাকে এমনভাবে সাজানো হয়, যেন সবাই ভাবে এটা শুধু ড্রাগ ওভারডোজ। মেরি জানে, এটা দুর্ঘটনা না। এটা পরিকল্পিত খুন। কিন্তু তার ডিপার্টমেন্ট মামলাকে খুন হিসেবে তদন্ত করতেই চায় না। হতাশ আর ক্ষুব্ধ মেরি ঠিক করে, সে নিজেই সত্য বের করবে। তার লক্ষ্য, ভয়ংকর ড্রাগ লর্ড জেমস সিনক্লেয়ারকে ধ্বংস করা। নিজের পরিচয় গোপন করে মেরি জেমসের অফিসে সেক্রেটারি হিসেবে কাজ শুরু করে। কিন্তু অপরাধের অন্ধকার জগতে ঢুকে সে এমন কিছু দেখে, যা তার ধারণা বদলে দেয়। জেমসকে যতটা নিষ্ঠুর আর পাষাণ ভাবা হয়েছিল, সে ততটা না। সে আকর্ষণীয়, বুদ্ধিমান আর ভীষণ জটিল একজন মানুষ। তার কঠিন মুখোশের আড়ালে লুকিয়ে আছে কিছু কষ্টের অনুভূতি, কিছু অজানা দুর্বলতা। জেমসের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে করতে মেরি আরও একজনের কাছাকাছি চলে আসে, জেমসের ছোট্ট মেয়ে লিলি। নিষ্পাপ লিলি বাবার অপরাধ সম্পর্কে কিছুই জানে না। ধীরে ধীরে মেরি আর লিলির মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধন। বন্ধুত্বটা এতটাই সত্যি হয়ে ওঠে যে মেরি মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ে। এখন মেরি ভেতরে ভেতরে আটকে যায় এক কঠিন লড়াইয়ে। একদিকে দায়িত্ব, প্রতিশোধ আর সত্য প্রকাশের মিশন। অন্যদিকে জেমস আর ছোট্ট লিলির প্রতি জন্ম নেওয়া টান। ধীরে ধীরে মেরির কাছে ঠিক আর ভুলের সীমারেখা ঝাপসা হয়ে যেতে শুরু করে…

Preview

বিজ্ঞাপনসহ ফ্রি পর্ব

নিচের যেকোনো পর্বে ট্যাপ করে এখনই দেখুন।

Google Play থেকে ডাউনলোড