শিরি ফরহাদ
Shiri Forhad
ফরহাদকে পুরো এলাকা চেনে একজন উশৃঙ্খল, নেশাগ্রস্ত ছেলে হিসেবে। সারাদিন আড্ডা, জুয়া, নেশা আর ঝামেলায় কাটে তার জীবন। বাবার রেখে যাওয়া সম্পদ উড়িয়ে দিয়ে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করাই যেন তার অভ্যাস। এলাকার মানুষ তাকে ভয় পায়, অপছন্দ করে, আর কেউই ভাবে না এই ছেলের জীবন কোনোদিন বদলাবে। সবকিছু বদলে যায় যখন ফরহাদের দেখা হয় শিরির সঙ্গে। শিক্ষিত, আত্মসম্মানী আর শান্ত স্বভাবের শিরি একটি মাদ্রাসায় শিক্ষকতা করে। অন্যদের মতো ভয় না পেয়ে সে সরাসরি ফরহাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শিরির অবহেলা, অপমান আর কঠিন কথাগুলোই অদ্ভুতভাবে ফরহাদকে বদলে দিতে শুরু করে। প্রথমবারের মতো ফরহাদ নিজের জীবন বদলাতে চায়। নেশা আর বেপরোয়া জীবন ছেড়ে সে চেষ্টা করে নিজেকে প্রমাণ করতে। ধীরে ধীরে শিরিও দেখতে শুরু করে, বিশৃঙ্খলার আড়ালে লুকিয়ে থাকা এক আন্তরিক মানুষকে। অপমান, ভুল বোঝাবুঝি আর পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হয় এক অপ্রত্যাশিত প্রেমের গল্প।
Preview
বিজ্ঞাপনসহ ফ্রি পর্ব
নিচের যেকোনো পর্বে ট্যাপ করে এখনই দেখুন।
