বিয়ের মিশন
Biyer Mission
৪২ বছরের আমজাদ বহু বছর ধরে বেঁচে আছে অতীতের এক অসমাপ্ত ভালোবাসার স্মৃতি আঁকড়ে। বিয়ে, সংসার, নতুন জীবন, সবকিছু থেকেই সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আমজাদের দাদা তা মেনে নিতে রাজি নন। নাতিকে সুখী দেখতে তিনি শুরু করেন নিজের জীবনের সবচেয়ে বড় মিশন, আমজাদের বিয়ে করানো। এই মিশনে তার সঙ্গী হয় গ্রামের প্রাণবন্ত মেয়ে প্রিয়া। যে অনেক আগেই নিজের মন হারিয়েছে আমজাদের কাছে। কিন্তু একজন জেদি মানুষের হৃদয় জয় করা এত সহজ নয়। ভুল বোঝাবুঝি, হাস্যকর কাণ্ড, অভিমান, গোপন পরিকল্পনা আর একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মধ্যে এগোতে থাকে দাদার মিশন। পথে আসে দুঃখ, আসে অনুশোচনা, বদলে যায় অনেক সম্পর্কের সমীকরণ। অবশেষে আমজাদ বুঝতে পারে, অতীতের অপেক্ষায় জীবন থেমে থাকে না। নতুন করে ভালোবাসা, নতুন করে বাঁচারও একটা সময় আসে। আর সেই মুহূর্তেই সফল হয় দাদার বহুদিনের স্বপ্ন। সফল হয় তার বিয়ের মিশন।
Preview
বিজ্ঞাপনসহ ফ্রি পর্ব
নিচের যেকোনো পর্বে ট্যাপ করে এখনই দেখুন।
