ভালোবাসার ভূত
Bhalobasar bhut
নন্দিতা নতুন ভাড়াটিয়া হয়ে আসে একটি অ্যাপার্টমেন্টে। সেখানে তার পরিচয় হয় অন্তু নামের এক অদ্ভুত, হাসিখুশি আর দুষ্টু ছেলের সঙ্গে। অন্তুর পাগলামি, বাচ্চাদের নিয়ে মজার মজার খেলা আর অপ্রত্যাশিত কাণ্ডকারখানা নন্দিতাকে যেমন বিরক্ত করে, তেমনি অজান্তেই তার জীবনে জায়গা করে নেয়। অন্তু একদিন নন্দিতাকে শোনায় অদ্ভুত এক লিফটের ভূতের গল্প। কিন্তু একের পর এক ভুল বোঝাবুঝি, অভিযোগ আর ষড়যন্ত্রের কারণে অন্তু বাধ্য হয় সেই বাড়ি ছেড়ে চলে যেতে। তখনই সবাই বুঝতে পারে, ছেলেটা শুধু হাসির খোরাক ছিল না, সে ছিল পুরো বাড়ির প্রাণ। নন্দিতা মনে রাখে সেই ভূতের গল্প। অন্তু চলে যাওয়ার পর নন্দিতার মনেও শুরু হয় এক অদ্ভুত শূন্যতা। এই শূন্যতা কীসের? সত্যিই কি কোনো ভালোবাসার ভূত তাদের হৃদয়ে ভর করেছে? নন্দিতা খুঁজে বের করে অন্তুর ঠিকানা।
Preview
বিজ্ঞাপনসহ ফ্রি পর্ব
নিচের যেকোনো পর্বে ট্যাপ করে এখনই দেখুন।
